২০২৩ সালে বাংলাদেশি পতাকাবাহী কন্টেইনার জাহাজের সংখ্যা ছিল মাত্র ৮টি [7] যা দেশের মোট কার্গো/ পন্য্যের পরিমাণের ৫০% পরিবহনের প্রয়োজনীয়তার তুলনায় উল্লেখযোগ্যভাবে অপর্যাপ্ত। তবে ২০২৮ সালের মধ্যে ছয়টি নতুন জাহাজ সংযোজনের মাধ্যমে দেশীয় কন্টেইনার পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও সমুদ্রপথে কন্টেইনার পরিবহনে চাহিদার তুলনায় একটি উল্লেখযোগ্য ঘাটতি বিদ্যমান থাকবে।[8]
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিদেশি পতাকাবাহী জাহাজের ওপর আরোপিত বিধিনিষেধের ফলে ওয়েভার প্রক্রিয়ায় বিলম্ব, প্রশাসনিক জটিলতা এবং ট্রান্সশিপমেন্ট—বিশেষত চট্টগ্রাম ও কলম্বো, যা আন্তর্জাতিক পোশাক পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র- এর মধ্যবর্তী রুটে ব্যাঘাত ঘটতে পারে, । [2][3] এছাড়া, কিছু শিপিং অপারেটরের মতে, নির্দিষ্ট কয়েকটি রুটে নৌপরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে [2], যার ফলে মুনাফা হ্রাসের ঝুঁকি তৈরি হতে পারে এবং তা ভিয়েতনাম ও ভারতের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করতে পারে।
২০২৪ সালে তৈরি পোশাক (RMG) খাতের বার্ষিক অবদান ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের অধিক[18], যা বাংলাদেশের সামগ্রিক রপ্তানির আনুমানিক ৮০ শতাংশ[23]
কেস স্টাডি: বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯ [1] কীভাবে পোশাক শিল্পের উপর প্রভাব ফেলতে পারে
২০১৯ সালে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা)আইন প্রবর্তন করা হয়, যার মাধ্যমে সমুদ্রপথে পরিবাহিত মোট কার্গোর কমপক্ষে ৫০% বাংলাদেশি পতাকাবাহী জাহাজের মাধ্যমে পরিবহনের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয়। জাতীয় নৌপরিবহন শিল্পকে শক্তিশালী করার উদ্দেশ্যে নীতিটি প্রণীত হলেও, যুক্তিসংগতভাবে বলা যায় যে এটি দেশের বৃহত্তম রপ্তানি খাত: তৈরি পোশাক (RMG) শিল্পের উপর অনাকাঙ্ক্ষিত প্রভাব সৃষ্টি করেছে।
২০২৪ সালে তৈরি পোশাক (RMG) খাতের বার্ষিক অবদান ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের অধিক[18], যা বাংলাদেশের সামগ্রিক রপ্তানির আনুমানিক ৮০ শতাংশ[23]। এই শিল্পটি সময়-সংবেদনশীল প্রকৃতির হওয়ায়, আন্তর্জাতিক ক্রেতাদের কঠোর সরবরাহ সময়সূচি রক্ষায় নির্ভরযোগ্য ও ব্যয়সাশ্রয়ী সমুদ্র পরিবহন অপরিহার্য। প্রতিবেদন অনুযায়ী, পতাকাবাহী জাহাজ আইন কার্যকর করার প্রক্রিয়ায় কিছু ক্ষেত্রে সমুদ্রপথে পরিবহন বিলম্বিত হয়েছে [12], যার ফলে লজিস্টিকস ব্যয় বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে [4]।
পোশাক খাতে প্রভাব সম্পর্কিত কেস স্টাডি

বিধি-বিধানগত অনিশ্চয়তা এবং পরিবর্তিত বাণিজ্যিক পরিস্থিতির কথা উল্লেখ করে একাধিক বিদেশি শিপিং লাইন ইতোমধ্যে তাদের সেবা কমিয়েছে অথবা জাহাজের রুট পরিবর্তন করেছে। এর ফলস্বরূপ, রপ্তানিকারকরা সীমিত বিকল্প, ফিডার জাহাজের অনিয়মিত সময়সূচি এবং শেষ মুহূর্তে উচ্চ ব্যয়ে জাহাজ পুনঃমনোয়ন এর সম্মুখীন হতে পারেন।[24][25]
এই প্রভাব ইতোমধ্যেই সাপ্লাই চেইন জুড়ে প্রতিফলিত হতে শুরু করেছে। কাঁচামাল আমদানিতে এবং প্রস্তুত পণ্য রপ্তানিতে বিলম্বের ফলে অর্ডার বাতিল হচ্ছে, আকাশপথে পরিবহনের ওপর নির্ভরতা বাড়ছে এবং বাংলাদেশের লজিস্টিকস নির্ভরযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। উদ্ভূত ব্যাঘাতের কারণে কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের সোর্সিং কৌশল ও পরিমাণ পুনর্মূল্যায়নের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।[24][25]
কয়েকটি শিপিং অপারেটর ও শিল্প সংগঠন প্রয়োজনীয় সংস্কারের দাবি উত্থাপন করেছে। প্রস্তাবিত সংস্কারের মধ্যে পর্যায়ভিত্তিক পণ্য কোটা, সহজীকৃত ওয়েভার প্রক্রিয়া এবং স্বচ্ছতা বৃদ্ধি অন্তর্ভুক্ত । এছাড়াও দীর্ঘমেয়াদি বাণিজ্যিক প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করার লক্ষ্যে সামুদ্রিক নৌপরিবহন ও লজিস্টিকস খাতকে বৃহত্তর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্য করার বিষয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে।[4][[16]
সমন্বয়হীনতা অব্যাহত থাকলে তৈরি পোশাক (RMG) খাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মতামত উঠে এসেছে।[25] ভিশন ২০৪১ বাস্তবায়নের প্রেক্ষাপটে বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য জাতীয় নৌবাণিজ্য স্বার্থ ও লজিস্টিকসের মধ্যে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য।
Stay informed and join the collective voice
এই নিবন্ধটি পড়ুন
বাংলাদেশ সরকার প্রবর্তিত বাংলাদেশ ভিশন ২০৪১ একটি উচ্চাভিলাষী জাতীয় উন্নয়ন রূপরেখা, যার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-আয়ের উন্নত দেশে উন্নীত করা।
বাংলাদেশ ভিশন ২০৪১

এই নিবন্ধটি পড়ুন
বাংলাদেশেরপতাকাবাহীজাহাজপরিবহনআইনকীভাবেপোশাকশিল্পকেব্যাহতকরছে।
কেসস্টাডি: বাংলাদেশেরপতাকাবাহীজাহাজ (স্বার্থরক্ষা) আইন, ২০১৯

এই নিবন্ধটি পড়ুন
কেসস্টাডি: বাংলাদেশেরপতাকাবাহীজাহাজ (স্বার্থরক্ষা) আইন২০১৯
বাণিজ্যিকপ্রতিযোগিতামূলকসক্ষমতারক্ষা: একটিকেসস্টাডি

ইনসাইট হাব