শিল্পখাত থেকে আইনটি সম্পূর্ণভাবে রহিতকরণ অথবা উল্লেখযোগ্য সংশোধনের জন্য আহ্বান জানানো হয়েছে

অক্টোবর ২০২৫ সালে বাংলাদেশ ওশান-গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশন (BOGSOA) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে শিল্পখাতের নেতৃবৃন্দ পতাকাবাহী জাহাজ আইন বাতিলের আহ্বান জানান, যেহেতু বর্তমানে আইনটি শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাকে সুবিধা দিচ্ছে অথচ বেসরকারি অপারেটররা (যাঁদের ১০০টির বেশি জাহাজ রয়েছে) সমান সুযোগ থেকে বঞ্চিত।[4]
তাঁরা আরও উল্লেখ করেন যে, জাহাজ বিক্রয়ের ক্ষেত্রে মন্ত্রনালয়ের অনুমোদনের মতো নিয়ন্ত্রন জটিলতা বিদ্যমান রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন এর শূন্য-নিঃসরণ জ্বালানি সংক্রান্ত আসন্ন IMO-বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য বিধানের প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেন।[4]

২০২৫

বাংলাদেশি পণ্য পরিবহনের ক্ষেত্রে বিদেশি জাহাজসংক্রান্ত বিধিনিষেধ শিথিল বিষয়ে হাইকোর্টের নির্দেশ[5] [15]

২০২৪ সালের জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, আমদানি–রপ্তানি পণ্য পরিবহনকারী বিদেশি পতাকাবাহী জাহাজের জন্য অব্যাহতি সনদ অথবা অনাপত্তি সনদ (NOC) গ্রহণের বাধ্যবাধকতা বাংলাদেশ হাইকোর্ট ছয় মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করেন। উক্ত ছয় মাসের সাময়িক স্থগিতাদেশের কারণে বিদেশি পতাকাবাহী জাহাজসমূহ পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপরিবহন অধিদপ্তরের পূর্বানুমোদন ব্যতীত বাংলাদেশমুখী ও বাংলাদেশ হতে আন্তর্জাতিক রুটে চলাচল করতে পারবে।

জাহাজ শিল্পখাতের সাথে সংশ্লিষ্ট সংগঠনসমূহের উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে এই আদেশটি প্রদান করা হয়েছে। পূর্বে প্রয়োজনীয় সনদ (ওয়েভার) না থাকলে জাহাজসমূহকে জরিমানা ও বিলম্বের সম্মুখীন হতে হতো।

২০২৪

পতাকাবাহী জাহাজ বিধিমালা ২০২৩ জারি করা হয়

উক্ত আইনের অধীনে সরকার ২০২৩ সালে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (স্বার্থরক্ষা) বিধিমালা প্রণয়ন ও জারি করে, যার ফলে এ বিধিমালার পুনর্বিবেচনার আহ্বান উত্থাপিত হয়েছে।[²]

২০২৩

উক্ত লক্ষ্যসমূহের মাধ্যমে শিল্পায়ন ত্বরান্বিত করা, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে।

জনসাধারণের ৭৫% অংশকে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনা।[30]

মোট বিনিয়োগ–টু–জিডিপির অনুপাত ৪৬.৯%-এ উন্নীত করা।[28]

২০৪১ সালের মধ্যে রপ্তানি আয় ৩০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।[29]

২০৩১ সালের মধ্যে ১০০% প্রাপ্তবয়স্ক সাক্ষরতা অর্জন করা। [29]

২০৩১ সাল পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার ৯% বজায় রাখা। [27]

২০৪১ সালের মূল্যমান অনুযায়ী মাথাপিছু আয় ১২,৫০০ মার্কিন ডলারের ঊর্ধ্বে উন্নীত করা। [27]

২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা এবং ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জন করা।[27]

কৌশলগত লক্ষ্যসমূহ

ভিশন ২০৪১ এর মূল লক্ষ্যসমূহের মধ্যে রয়েছে

কেস স্টাডি: বাংলাদেশ ভিশন ২০৪১ – সমৃদ্ধির পথে অগ্রযাত্রা

বাংলাদেশ সরকার প্রবর্তিত বাংলাদেশ ভিশন ২০৪১ [26]একটি উচ্চাভিলাষী জাতীয় উন্নয়ন রূপরেখা, যার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ-আয়ের উন্নত দেশে উন্নীত করা। ভিশন ২০২১ এর অর্জনসমূহের ধারাবাহিকতায় প্রণীত এই দীর্ঘমেয়াদি রূপরেখা অর্থনীতি, সমাজ ও পরিবেশ এই তিন খাতে সমন্বিত লক্ষ্য নির্ধারণ করেছে যার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, মানবসম্পদের গুণগত উন্নয়ন এবং বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক অর্থনীতিতে প্রতিষ্ঠার লক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ ভিশন ২০৪১

Dense cityscape with many residential buildings, green roofs, and a tall blue glass skyscraper.

উপসংহার

ভিশন ২০৪১ সমৃদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে গৃহীত রূপান্তরমূলক উন্নয়ন কর্মসূচির প্রতি বাংলাদেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই কার্যপ্রণালির উপর গুরুত্বারোপের মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে উদগ্রীব। নীতিমালা বাস্তবায়ন, অবকাঠামোতে বিনিয়োগ এবং সামাজিক অন্তর্ভুক্তিতে ধারাবাহিক প্রচেষ্টা এই ভিশন বাস্তবায়নে সহায়ক হতে পারে।

বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক বাজারে সংযুক্তি জোরদারে সরকারি ও বেসরকারি বিদেশি অংশীদারিত্বের অবদান অপরিহার্য। কৌশলগত আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অগ্রগতির গতি ত্বরান্বিত করা, প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো এবং বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশের পূর্ণ সংযুক্তি নিশ্চিত করা সম্ভব।[28][36]

বাস্তবায়ন কাঠামো

ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে সরকার বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা ২০২১–২০৪১ (PP2041) প্রণয়ন করেছে[27], যা নীতিমালা প্রণয়ন ও কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি কৌশলগত দিকনির্দেশনা হিসেবে কাজ করে। PP2041 কাঠামোগত রূপান্তর, অবকাঠামো উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে। এছাড়াও, এটি উন্নয়ন সহায়তা ও জ্ঞান বিনিময়ের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার উপরও গুরুত্ব দেয়।

অগ্রগতি এবং চ্যালেঞ্জসমূহ

PP2041 এর প্রেক্ষাপটে বিবেচনা করলে এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, ২০২৪ সালে দেশের রপ্তানি আয় ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে [17] এবং মোট  দেশজ উৎপাদন (GDP) দাঁড়িয়েছে প্রায় ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার [31]

Terms & Conditions

© 2026 Open Seas

[1] The Bangladesh Flag Vessels (Protection of Interest) Act, 2019.

[2] WSC urges govt to review some requirements, practices of law. The Financial Express. May 08, 2023

[3] Foreign ships face uncertainty in getting key certificate. The Daily Star, Feb 21, 2023

[4] Call for scrapping 'Flag Vessel Act' to boost oceangoing shipping industry. The Financial Express. Oct 13, 2025

[5] HC eases restrictions on foreign vessels transporting Bangladeshi goods. The Business Standard, June 13, 2024

[6] BGMEA decries issuance delay. RMG Bangladesh Nov 23,2023

[7] Joint Complaint Submission to the European Commission Regarding the Bangladesh Flag Act. International Chamber of Shipping website

[8] Shipping corp to expand its fleet with 6 new container ships. The Business Standard Feb, 18 2025

[9] Foreign feeder ships face port disruptions. The Financial Express, Oct 14, 2023

[10] Bangladesh's flag rules severely disrupt feeder operations. Shipping Watch Oct 18,2023

[11] Bangladesh flag vessel act deepens difficulties for foreign feeder vessels. The Financial Express Nov 4,2023

[12] Foreign vessels at Ctg port grapple with lengthy process of waiver certification. The Business Standard Oct 14,2023

[13] In pandemic time local shippers added 32 vessels to fleet. Dec 20,2021

[14] Global protectionism: restrictive ship-flagging law takes a blow from High Court. Shipping Australia, June 14,2024

[15] Global Shipping Industry Concerns Regarding The Bangladesh Flag Act (Protection of Interest) Act 2019 and Related Shipping Notification. ICS Letter to Government Aug 23, 2023

[16] Challenges, opportunities, way forward in shipping & logistics. The Financial Express Sep 3,2025

[17] Exports hit $50b in 2024 The Daily Star, Jan 3, 2025

[18] RMG exports grew moderately in 2024 despite headwinds. The Daily Star, Jan 6,2025

[19] Pocket Export Statistics FY 2023-2024. Export Promotion Bureau Bangladesh Oct 14,2024

[20] Tax exemptions for ocean going vessels till 2030

[21] Your Guide to Public Private Partnership in Bangladesh. Public Private Partnership Office

[22] Modernizing Bangladesh's Port Infrastructure: Challenges, Opportunities, and The Path to Trade-led Growth. FICCI

[23] Comparative Statement on Export of RMG & Total Export of Bangladesh. BGMEA

[24] Bangladesh flag vessel act deepens difficulties for foreign feeder vessels. The Financial Express Nov 4,2023

[25] BGMEA decries issuance delay BGMEA Nov 23,2023

[26] Bangladesh's Vision 2041 and the Perspective Plan. United Nations Centre for Regional Development

[27] Making Vision 2041 a Reality PERSPECTIVE PLAN OF BANGLADESH 2021-2041. General Economics Division (GED)

[28] Govt's vision-2041 eyes big jump in investment. The Financial Express. Sep 10.2020

[29] NEC approves 2nd perspective plan to implement vision 2041. Prothom Alo Feb 25,2020

[30] GDP (current US$) - Bangladesh World Bank Group

[31] Challenges, opportunities, way forward in shipping & logistics. The Financial Express Sep 3,2025

[32] Scrapping Flag Vessel Act sought to boost ocean-going shipping industry

[33] Challenges, opportunities, way forward in shipping & logistics. The Financial Express Sep 3,2025

[34] Customs Modernization Strategic Action Plan 2019-2022

[35] Bangladesh's Seaports: Securing Domestic and Regional Economic Interests. Observer Research Foundation Jan 10.2023

[36] Moving Forward Connectivity and Logistics to Sustain Bangladesh’s Success. World Bank Group